কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা
- আপডেট সময় : ০১:০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় দুই টাকা বাড়ানো হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ঘোষণা অনুযায়ী, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়া ছাগলের চামড়া বা খাসির লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/বাজারে-কারসাজি-রোধে-কৃত্/
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চামড়া সংরক্ষণের জন্য এবার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। ঈদের পর চামড়া নষ্ট হওয়া রোধে স্থানীয় পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/আর্থিক-খাতে-রাজনৈতিক-হস্/
মন্ত্রী জানান, প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের নিয়ে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেবে। কোরবানির পর দ্রুত চামড়া সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করা হবে। সরকারের লক্ষ্য, কোরবানির চামড়া যাতে কোনোভাবেই নষ্ট না হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করা।

























