ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, প্লে-অফে হারল বলিভিয়া

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, প্লে-অফে হারল বলিভিয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার সাথে সাথে একই সাথে দুটি বিপরীত আবেগের বিস্ফোরণ ঘটে। একদিকে ইরাক উল্লাসে ভাসছে, অন্যদিকে বলিভিয়া কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু এই জয়ের পেছনে শুধু ফুটবল নয়, দীর্ঘ সংগ্রাম, অস্থিরতা এবং যুদ্ধের ছায়া পেরিয়ে উঠে দাঁড়ানোর গল্পও লুকিয়ে আছে।

আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ইরাক। প্রায় চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলবে মধ্যপ্রাচ্যের দেশটি। ম্যাচটি শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে। ইরাক ১০ মিনিটে আল-হামাদির হেডে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষদিকে সমতা ফেরায় বলিভিয়া।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/02/24/তদন্ত-শেষে-অভিযোগমুক্ত-ম/

বিরতির পর বদলি নামা খেলোয়াড়দের অবদানেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইরাক। শেষ পর্যন্ত আইমেন হুসেইনের গোলে নিশ্চিত হয় জয়। কিন্তু এই জয় কেবল একটি ফুটবল ম্যাচের ফল নয়। বহু বছর ধরে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংকটের মধ্যে দিয়ে যাওয়া একটি দেশের জন্য এটি প্রতীকী প্রত্যাবর্তনও।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগের মধ্যেও মাঠের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল ইরাক। দেশটির ফুটবল কাঠামো দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মুখে ছিল। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সীমাবদ্ধতা, খেলোয়াড়দের বিদেশে অনুশীলন ও প্রস্তুতি—সব মিলিয়ে পথটা সহজ ছিল না। তবু সেই প্রতিকূলতাকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন বাস্তবে রূপ দিল তারা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/17/অদ্ভুত-নো-বলে-আলোচনায়-পা/

অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েও বিশ্বকাপের টিকিট ছোঁয়া হলো না বলিভিয়ার। পোস্টের নিচে বসে গোলরক্ষক গিলের্মো ভিসকারার অশ্রুসিক্ত মুখই যেন সেই আক্ষেপের প্রতিচ্ছবি। ৪৮ তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটে ইরাক আবারও মনে করিয়ে দিল— ফুটবলে আনন্দ আর বেদনা পাশাপাশি হাঁটে।

নিউজটি শেয়ার করুন

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, প্লে-অফে হারল বলিভিয়া

আপডেট সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬