আইপিএলে কেকেআরের প্লে-অফ সমীকরণ: জয় ছাড়া নেই বিকল্প
- আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে আবারও আলোচনায় এসেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে দলটির সামনে এখন কঠিন সমীকরণ অপেক্ষা করছে। ৯টি ম্যাচ খেলে কেকেআর জয় পেয়েছে ৩টিতে, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বর্তমানে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে দলটি। বাকি আছে আরও ৫টি ম্যাচ।
প্লে-অফে যেতে হলে প্রথম চার দলের মধ্যে থাকতে হবে। সেই হিসেবে কেকেআর যদি বাকি সব ম্যাচ জেতে, তাহলে সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছাতে পারে। এমনকি একটি ম্যাচ হারলেও ১৫ পয়েন্টে শেষ করার সুযোগ থাকবে। তবে বর্তমান পয়েন্ট টেবিলের চিত্র কেকেআরের জন্য সহজ নয়। দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস—দুই দলই ৯ ম্যাচে ৮ পয়েন্ট করে পেয়েছে। ৫ মে তারা মুখোমুখি হলে অন্তত একটি দল কেকেআরের সমান বা নিচে থাকবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/ব্যাটে-এআই-চিপ-বৈভব-সূর্য/
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস—দুই দলেরই ৪ পয়েন্ট করে রয়েছে, ফলে তারা আপাতত কেকেআরকে টপকে যাওয়ার অবস্থায় নেই। তবে শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস, ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১২ পয়েন্ট নিয়ে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/28/গ্যালারিতে-ফিরছেন-দর্শক/
এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স—তিন দলই ১০ ম্যাচে ১২ পয়েন্ট করে পেয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে প্লে-অফে যেতে ১৫ পয়েন্টও যথেষ্ট নাও হতে পারে। ফলে কেকেআরের জন্য একমাত্র পথ—বাকি সব ম্যাচে জয় নিশ্চিত করা।


























