ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার ছাতকে এক রাতেই ১৫শ মোরগ, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকার বেশি  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ব্যস্ত দিনব্যাপী সফর

রফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ব্যস্ত দিনব্যাপী সফর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একদিনের সরকারি সফরে শনিবার তার নিজ শহর যশোরে পৌঁছেছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সফরের শুরুতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভায় তারেক রহমানের আসন্ন যশোর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/চুয়াডাঙ্গার-আলমডাঙ্গায/

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত উদ্বোধনস্থল এবং শার্শার উলাশী খাল পুনঃখনন কাজ সরেজমিনে পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার অংশ হিসেবে পাটবীজ বিতরণ করবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/কুলাউড়ায়-হামের-আতঙ্ক-হ/

পরবর্তীতে বিকেল ৪টায় একই স্থানে এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো)-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করবেন তিনি। সরকারি কর্মসূচির পাশাপাশি বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত একটি যৌথ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি স্থানীয় দৈনিক ‘সুবর্ণভূমি’ পত্রিকার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ব্যস্ত দিনব্যাপী সফর

আপডেট সময় : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬