ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার ছাতকে এক রাতেই ১৫শ মোরগ, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকার বেশি  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শনিবার (১১ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/কুলাউড়ায়-হামের-আতঙ্ক-হ/

তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাস এর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানান, প্রাথমিকভাবে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/যশোরে-প্রতিমন্ত্রী-অনিন্/

তিনি আরও জানান, ইতোমধ্যে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে। সেটি সৈয়দপুরে পৌঁছালে মন্ত্রীকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হবে। মন্ত্রীের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি

আপডেট সময় : ০৬:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬