ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

পরমাণু চুক্তি না হলে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানের দেওয়া নতুন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে।হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেই ইরান একটি নতুন প্রস্তাব দেয়, যেখানে হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তের বিনিময়ে যুদ্ধ বন্ধের কথা বলা হয়। তবে ট্রাম্প এই প্রস্তাবে সন্তুষ্ট নন। তার দাবি, ইরানকে অবশ্যই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/আসামে-বিজেপি-জোটের-জয়ের/

মার্কিন গণমাধ্যম বলছে, চলমান অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে দেশটির অর্থনীতি চাপে রয়েছে এবং জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে, ইরানও পাল্টা অবস্থান নিয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, যুদ্ধবিরতির এই সময় তারা সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে ‘কঠোর ও নজিরবিহীন’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/ভারতের-পশ্চিমবঙ্গে-তৃণমূ/

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে ‘স্বল্প কিন্তু শক্তিশালী’ হামলার পরিকল্পনাও প্রস্তুত রেখেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও এ ইস্যুতে উত্তপ্ত আলোচনা চলছে। যুদ্ধের ব্যয় ইতোমধ্যে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, প্রাণ হারিয়েছেন ১৩ মার্কিন সেনা। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যুতে অচলাবস্থা ভাঙা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

পরমাণু চুক্তি না হলে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬