ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, দিলেন ঐক্যের ডাক

রফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন রাজনীতিক ফেরদৌস পরশ। গত ১৮ এপ্রিল গুলশানের বারিধারা কূটনৈতিক এলাকায় অনুষ্ঠিত দলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রেজ্যুলেশন নং: ২০২৬.০৪.১৮.০৩। দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক সিদ্ধান্ত, দলীয় শৃঙ্খলা রক্ষা ও প্রতিনিধি সভার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিবেদিতপ্রাণ এ্যাডভোকেট বজলুর রহমান, জনাব বাপ্পী আহমেদ ও জনাব ফেরদৌস পরশ-কে কেন্দ্রীয় কমিটির সদস্যপদ প্রদান করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ার পর ফেরদৌস পরশ এক প্রতিক্রিয়ায় বলেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। আমাকে নাগরিক ঐক্য এর কেন্দ্রীয় কমিটির সদস্য পদ প্রদান করা হয়েছে। কৃতজ্ঞতা জানাই সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার সহ সকল নেতৃবৃন্দকে। মহান আল্লাহ আমাকে দলীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি দান করুন।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/দলিল-লেখক-সমিতির-নামে-অতি/

তিনি আরও বলেন, “নাগরিক ঐক্য যশোর জেলা সহ সমগ্র বাংলাদেশের সকল ইউনিটের সহকর্মীদের দোয়া এবং সহযোগিতা আশা করছি। সকল রাজনৈতিক দলের প্রতি যথাযথ সম্মান ও সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা নিয়েই বাংলাদেশের রাজনীতির মঞ্চে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আমার ক্ষুদ্র সামর্থ নিয়ে দেশ ও জাতির কল্যাণে ন্যায় এবং সততার সাথে দায়িত্ব পালনের ওয়াদা করছি।” যশোরের কৃতি সন্তান ফেরদৌস পরশ বলেন, “আমার জন্মভূমি যশোর সহ সমগ্র বাংলাদেশের সকল শ্রেণি-পেশার সাধারণ নাগরিকের দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়েই নাগরিক ঐক্যের রাজনৈতিক আদর্শ ধারণ করে আগামীর কল্যাণ রাষ্ট্র গড়ায় নিবেদিত থাকার সুযোগ চাই দেশবাসীর কাছে।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/আলমডাঙ্গায়-উত্তেজনা-ছা/

সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, ১৬ মে ২০২৬ (শনিবার) প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। ৪০ জেলার প্রতিনিধিগণ সভায় অংশ নিবেন বলে প্রাথমিক ধারনা পাওয়া গিয়েছে। প্রতিনিধি সভার বিষয়ে নাগরিক ঐক্যের সকল নেতা-কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়। পরিশেষে নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না মানুষের কাছে যেতে, মন জয় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় ২২/১, তোপখানা রোড, ঢাকা-১০০০ এ অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, দিলেন ঐক্যের ডাক

আপডেট সময় : ১২:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬