ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

আমিরাতে পেট্রোলের দাম ৮% বৃদ্ধি, আজ থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রায় ৮ শতাংশ বাড়িয়েছে। দেশটির সরকারের অধীন ইউএই ফুয়েল প্রাইস কমিটি এ তথ্য জানিয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সুপার ৯৮ পেট্রোল প্রতি লিটার বিক্রি হবে ৩ দশমিক ৬৬ দিরহামে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ টাকা ২৯ পয়সা। স্পেশাল ৯৫-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৫৫ দিরহাম বা প্রায় ১১৮ টাকা ৬১ পয়সা। আর ই-প্লাস ৯১ বিক্রি হবে ৩ দশমিক ৪৮ দিরহামে, অর্থাৎ প্রায় ১১৬ টাকা ২৭ পয়সা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/মধ্যপ্রদেশে-পিকআপ-ভ্যান/

এর আগে ৩০ এপ্রিল পর্যন্ত সুপার ৯৮-এর দাম ছিল ৩ দশমিক ৩৯ দিরহাম, স্পেশাল ৯৫-এর দাম ৩ দশমিক ২৮ দিরহাম এবং ই-প্লাস ৯১-এর দাম ৩ দশমিক ৩২ দিরহাম। ঘোষণা অনুযায়ী, ১ মে থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/পরমাণু-চুক্তি-না-হলে-অবরো/

জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রভাবেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সরবরাহ শৃঙ্খলের চাপ এ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে বলে বিশ্লেষকদের মত।

নিউজটি শেয়ার করুন

আমিরাতে পেট্রোলের দাম ৮% বৃদ্ধি, আজ থেকে কার্যকর

আপডেট সময় : ০১:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬