দিল্লির চারতলা বাড়িতে বিধ্বংসী আগুন! মৃত্যু অন্তত ৯ জনের
- আপডেট সময় : ০২:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা বাড়িতে বিধ্বংসী আগুন। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ২ জন। কি কারণে এই অগ্নিকান্ড সংগঠিত হল, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ ও দমকল সূত্রে প্রকাশ, রবিবার (৩ মে) ভোর ৪ টায় বিবেক বিহার এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়া ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের ১৪টি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/বিশ্বমুক্ত-গণমাধ্যম-দিবস/
আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল সূত্রে প্রকাশ, বাড়িটির দোতালায় প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ১০ জনের ও বেশি বাসিন্দাকে বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে আগুন লাগল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


























