ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

সংসদে বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি মঈন খানের

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে বিরোধী দলের মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেছেন, একদলীয় শাসনব্যবস্থা ও গণতন্ত্রের মধ্যে মূল পার্থক্যই হলো মতপ্রকাশের স্বাধীনতা ও বিতর্কের সুযোগ। রোববার (৩ মে) গাজীপুরে International Medical College-এ নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

মঈন খান বলেন, “সংসদে ডিবেট হবে—এটাই স্বাভাবিক। পৃথিবীর সবাই একইভাবে চিন্তা করবে না, একই মত পোষণ করবে না। একদলীয় বাকশাল আর গণতন্ত্রের মধ্যে এটাই পার্থক্য। সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে।” তিনি আরও বলেন, সংসদে আলোচনা হওয়া উচিত বাস্তবধর্মী ও যুক্তিনির্ভর। আবেগনির্ভর বক্তব্য সংসদের কার্যকারিতা কমিয়ে দেয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/ঢাকা-দক্ষিণে-মেয়রপ্রার্/

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ এস এম ইকবাল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অন্যান্য কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম ও কলেজের পরিচালক কর্নেল সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/সরকারের-ভেতরে-যত-ঢুকছি-তত/

বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে ৫৫ জন শিক্ষার্থী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদে বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি মঈন খানের

আপডেট সময় : ০৩:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬