ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

সরকারের ভেতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে সততা, সাহস ও নৈতিকতার মানুষ ক্রমেই বিরল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ভেতরে প্রবেশ করলে কাঠামোগত নানা সমস্যার চিত্র স্পষ্ট হয়, যা তাকে উদ্বিগ্ন করে তুলছে।

শনিবার রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ডা. কুদ্দুসের মতো সৎ ও সাহসী মানুষ এখন সমাজে খুব কম দেখা যায়। তার মৃত্যু শুধু স্বাভাবিক নয়, বরং জীবনের নানা কষ্ট ও অপমান তাকে দ্রুত কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/29/আমাকে-নিয়ে-কচলায়-সবাই-ব/

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত দেড় দশকে সমাজে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তদবির ছাড়া কাজ না হওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে, যা দেশের জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য জরুরি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মেধার চর্চা নিশ্চিত ও দলীয়করণ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/ঢাকা-দক্ষিণে-মেয়রপ্রার্/

বিএনপি মহাসচিব বলেন, দল সবসময় সংস্কারের পক্ষে থাকলেও কিছু প্রস্তাবে তাদের ভিন্নমত রয়েছে। তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের ভেতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬