ঢাকা দক্ষিণে মেয়রপ্রার্থী সাদিক কায়েম
- আপডেট সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
জধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েম-এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে থানা ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন এবং ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সেখানে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনের সময়সূচির ওপর নির্ভর করছে তার প্রার্থিতা। যদি নির্বাচন ডাকসুর মেয়াদকালে অনুষ্ঠিত হয়, তাহলে তাকে প্রার্থী করা হবে না। তবে মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন হলে তিনিই হবেন দলটির চূড়ান্ত প্রার্থী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/29/আমাকে-নিয়ে-কচলায়-সবাই-ব/
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার হয়েছেন। যদিও এখনো প্রকাশ্যে বড় ধরনের নির্বাচনি প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/29/অসুস্থ-সারজিস-আলমকে-দেখত/
এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
























