হামের ১৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে
- আপডেট সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বুধবার তিনি জানান, এর পাশাপাশি ৯০ হাজার ডোজ টিটেনাস ভ্যাকসিনও দেশে এসেছে। স্বল্প সময়ে এসব টিকা আমদানি করতে সক্ষম হওয়াকে একটি রেকর্ড হিসেবে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে টিকাগুলো দেশে আনা হয়েছে, যা স্বাস্থ্যখাতে দ্রুত সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/সড়কে-বসবে-না-পশুর-হাট-নিয/
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে টিটেনাস সংক্রমণ প্রতিরোধেও টিকাদান অত্যন্ত জরুরি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/05/সাবেক-অন্তর্বর্তী-সরকারে/
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব টিকা দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ব্যবহার করা হবে।


























