ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

সড়কে বসবে না পশুর হাট, নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ সারাদেশে কোনো সড়কে পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছে সরকার। ঈদুল আজহা সামনে রেখে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিনি বলেন, প্রতিবছর গাবতলী পশুর হাটকে কেন্দ্র করে তীব্র যানজট সৃষ্টি হয়। এ কারণে এবার ঢাকাসহ দেশের কোথাও সড়কের ওপর হাট বসতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং বিজিবি মোতায়েন করা হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/05/সাবেক-অন্তর্বর্তী-সরকারে/

হাট ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে, যারা সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন পক্ষের সুপারিশ অনুযায়ী প্রশাসন ও ইজারাদারদের সমন্বয়ে কাজ করা হবে। হাট এলাকায় নজরদারি বাড়াতে ওয়াচটাওয়ার স্থাপন এবং নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সড়কে বসবে না পশুর হাট, নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০১:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬