ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার ছাতকে এক রাতেই ১৫শ মোরগ, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকার বেশি  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গা:
  • আপডেট সময় : ০৩:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা সোলিং কাজ। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জনতার এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রকল্প সূত্রে জানা গেছে, “হাউসপুর গ্রামের ঠ্যাংপাড়া ব্রিজ হতে রেজাউলের বাড়ি পর্যন্ত রাস্তা সোলিংকরণ” শীর্ষক প্রকল্পটি ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার টাকা।স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে এ সড়কে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/আধুনিক-ডেইরি-ব্যবস্থাপনা/

বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছাত। রাস্তা সোলিং কাজ সম্পন্ন হলে এলাকার কয়েকশ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।উদ্বোধন অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,“গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/বিহারে-বিয়ে-বাড়ি-থেকে-ফ/

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রামীণ সড়ক, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন খাতে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উন্নয়ন কাজের সূচনায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আশাবাদের প্রতিচ্ছবি ফুটে ওঠে।স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জনপদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের অবহেলিত সড়কটি এখন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে হাউসপুরবাসীর জন্য।

নিউজটি শেয়ার করুন

হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

আপডেট সময় : ০৩:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬