বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর
- আপডেট সময় : ০৩:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
তীব্র গরম এবং আসন্ন ফুটবল বিশ্বকাপের কারণে মেক্সিকোতে এ বছর দেড় মাস আগেই শেষ হতে যাচ্ছে স্কুল বছর। দেশটির শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নির্ধারিত ১৫ জুলাইয়ের পরিবর্তে আগামী ৫ জুনই শেষ হবে শিক্ষাবর্ষ। তিনি বলেন, দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি বিশ্বকাপ আয়োজনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তবে সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ন্যাশনাল ইউনিয়ন অব প্যারেন্ট অ্যাসোসিয়েশন বলেছে, বিশ্বকাপের কারণে শিশুদের শিক্ষা ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। কারণ, মেক্সিকোর মাত্র তিনটি শহরে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। জানা গেছে, মেক্সিকো সিটি, মন্টেরে এবং গুয়াদালাহারায় মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু হবে ১১ জুন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/মেরির-মূর্তি-অবমাননা/
বর্তমানে মেক্সিকোর কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। তবে অভিভাবকদের দাবি, এ ধরনের গরম দেশটিতে নতুন নয় এবং সাধারণত জুলাই মাসেই তাপমাত্রা কমতে শুরু করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/উতরপ্রদেশের-যমুনায়-নৌকা/
রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম বলেছেন, এটি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে এবং বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীরা যেন ক্লাস না হারায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তী শিক্ষাবর্ষ আগেভাগে শুরু করার পরিকল্পনাও বিবেচনা করছে সরকার।























