ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা
- আপডেট সময় : ০৩:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তিসমূহ সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সম্প্রতি দেশের সব সহকারী কমিশনার বা এসিল্যান্ডদের কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেয় মন্ত্রণালয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/প্রধানমন্ত্রী-তারেক-রহম-3/
নির্দেশনায় বলা হয়েছে, ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে। কোনো আবেদন অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে তা বাতিল করতে হবে, যাতে আবেদনকারী কারণ জানতে পারেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/১৬-বছরের-নিচে-সোশ্যাল-মিড/
এছাড়া ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সাল কিংবা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নিয়ে আপত্তি দায়ের হলে সহকারী কমিশনারকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। ভূমি রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল ও সেবার মান বাড়াতে দ্রুত এসব নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।






















