চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেননি হাইকোর্ট
- আপডেট সময় : ০২:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/09/বিশেষ-চাহিদাসম্পন্ন-তরুণ/
তবে তার বিরুদ্ধে থাকা অন্য চার মামলায় জামিন আবেদনের বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আদালত। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/09/বিশেষ-চাহিদাসম্পন্ন-তরুণ/
এর আগে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। মামলার এজাহার অনুযায়ী, রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়ার পর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

























