জীবননগরে পানের বরজ থেকে ৮ ফুট লম্বা উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
- আপডেট সময় : ০৪:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষী সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপজেলার রায়পুর বারুইপাড়া গ্রামের মৃত আজির বক্সের ছেলে মোঃ সিরাজুল ইসলাম এর পানের বরজের ভেতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা গাছটির উচ্চতা ৮ ফুট লম্বা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পানের বরজ এর মালিক গাঁজা চাষী সিরাজুল ইসলামকে পলাতক আসামি দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে জীবননগর থানা পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার।





















