ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
শরীয়তপুরে ভেজাল ও অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস ঈদকে ঘিরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ প্রস্তুতি দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত চুয়াডাঙ্গায় মহিলা আইনজীবী সংঘের মিলনমেলা প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান

চুয়াডাঙ্গায় মহিলা আইনজীবী সংঘের মিলনমেলা

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা :
  • আপডেট সময় : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত নারী কমন রুম ‘ফ্লাওয়ার্স গার্ডেন’-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা মহিলা আইনজীবী সংঘের মিলনমেলা। কেক কাটা, সৌহার্দ্য বিনিময় ও আনন্দঘন আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

গতকাল আয়োজিত এ মিলনমেলায় নারী আইনজীবীদের প্রাণবন্ত উপস্থিতি যেন তুলে ধরে আইন অঙ্গনে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। অনুষ্ঠানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার। মিলনমেলায় বারের ১৫ জন নারী আইনজীবী অংশ নেন। কেক কাটা ও মধ্যাহ্নভোজ শেষে আইনজীবী ভবনের সামনে স্মৃতিময় এক ফটোসেশনে অংশ নেন তারা। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, সহমর্মিতা ও পেশাগত বন্ধনের উজ্জ্বল প্রকাশ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/রাজশাহীতে-জম্বি-মাদক-আতঙ/

সংশ্লিষ্টরা জানান, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে প্রতি বছরই নারী আইনজীবীর সংখ্যা বাড়ছে। বর্তমানে সমিতির প্রায় আড়াইশ সদস্যের মধ্যে নারী আইনজীবীর সংখ্যা ১৫ জন। চলতি বছরই নতুন করে ছয়জন নারী আইনজীবী বারে যোগদান করেছেন, যা জেলার আইন পেশায় নারীদের অগ্রযাত্রার ইতিবাচক বার্তা বহন করছে।

নারী আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২৩ সালের ২৯ নভেম্বর যাত্রা শুরু করে ‘চুয়াডাঙ্গা মহিলা আইনজীবী সংঘ’। অল্প সময়েই সংগঠনটি নারী আইনজীবীদের জন্য একটি সহায়ক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/শ্বাশুরির-পরকীয়া-ফাস-কর/

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা আইনজীবী সংঘের সভাপতি অ্যাডভোকেট আফরুজা আকতার, সেক্রেটারি অ্যাডভোকেট তানিয়া লাঞ্চ, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট রুবিনা পারভীন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রেবেকা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তামান্না শারমিন দ্যুতি, কিশোয়ারা বিথী, সামিরা তাবাসসুম সোনিয়া, আল্পনা খাতুন, অ্যাডভোকেট সেলিনা, অ্যাডভোকেট জুই, রুপা, বৃষ্টি, হালিমা, মরিয়ম ও অ্যাডভোকেট হোসনে আরা। নারীদের সক্রিয় অংশগ্রহণে চুয়াডাঙ্গার আইন অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় মহিলা আইনজীবী সংঘের মিলনমেলা

আপডেট সময় : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬