ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মহারাষ্ট্রে মন্দিরের দেয়াল ধসে ৬ জন নিহত  আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১ শরীয়তপুরে ভেজাল ও অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস ঈদকে ঘিরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ প্রস্তুতি দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত চুয়াডাঙ্গায় মহিলা আইনজীবী সংঘের মিলনমেলা প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু

শরীয়তপুরে ভেজাল ও অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা

রুপক চক্রবর্তী, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৩ মে ২০২৬) গোসাইরহাট বাজারে পরিচালিত এ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়ের অপরাধে ২টি বেকারি, ১টি মুদি দোকান এবং ১টি ফলের দোকানকে জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/দামুড়হুদায়-মোটরসাইকেল/

অভিযান পরিচালনা করেন শরীয়তপুরের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এসময় র‍্যাব-৮ এর একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযানকালে দেখা যায়, কয়েকটি বেকারিতে অনিবন্ধিতভাবে পণ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। এছাড়া খাদ্যে ব্যবহারের অনুপযোগী টেক্সটাইল ডাই, নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের ব্যবহারও পরিলক্ষিত হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/ঈদকে-ঘিরে-চুয়াডাঙ্গায়/

মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রির পাশাপাশি খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং মিশ্রিত চিপস এবং অনুপযোগী কেওড়া জল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। অপরদিকে ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/মৌলভীবাজারে-বিপুল-পরিমাণ/

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভোক্তা অধিকার পরিপন্থী এসব কার্যক্রমের কারণে প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সংশোধনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সংশোধন না হলে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

শরীয়তপুরে ভেজাল ও অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬