তুরস্ক সফরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
- আপডেট সময় : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে তুরস্ক সফরে গেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। রবিবার সকালে ঢাকায় থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন তিনি। সফরকালে তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/09/ভূমি-উন্নয়ন-কর-আপত্তি-নি/
বৈঠকে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণ বিনিময় নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রতিমন্ত্রী তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/09/বিশেষ-চাহিদাসম্পন্ন-তরুণ/
সফরে ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ঐতিহ্যবাহী খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার বিষয়টি সেখানে গুরুত্ব পাবে। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী।আগামী ১৪ মে দেশে ফেরার কথা রয়েছে তার।

























