ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
টেকনোলজিস্ট ছাড়াই পরীক্ষানিরীক্ষা, সাবেক কর্মীর সিল-স্বাক্ষর জাল করে রিপোর্ট! কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে ফজলুল হক মিলন (এমপির) ভিজিএফ চাল বিতরণ আলমডাঙ্গা ইউএনও মিজ্ পান্না আক্তারকে আলমডাঙ্গা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার আইডিইবি দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শিলচরের রামনগর আইএসবিটির সামনে ভয়াবহ দুর্ঘটনা, ১জন নিহত  কালীগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা চেষ্টা, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা মহারাষ্ট্রে মন্দিরের দেয়াল ধসে ৬ জন নিহত  আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১

ত্রিপুরায় বিএসএফের গুলিতে মৃত ৩ বাংলাদেশি, আহত অন্তত ২৩

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএসএফকে ফাঁকি দিয়ে ভারতের মাছের রেনু পাচারের চেষ্টা। এই ঘটনায় বিএসএফের গুলিতে মৃত্যু হল ৩ বাংলাদেশি যুবকের। এই ঘটনা ঘটেছে শুক্রবার (৮মে) রাত ১০টায় ত্রিপুরার সিপাহীজলা জেলার পাথারিয়াদার সীমান্তের ১০১ নম্বর গেট সংলগ্ন এলাকায়।

বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। সূত্রের খবর, শুক্রবার (৮ মে) রাতে পাথারিয়াদার সীমান্তে দিয়ে মাছের রেনু পাচার করা হচ্ছিল। বিএসএফের নজর এড়িয়ে রেনু গুলি পাচার হয়ে গেলেও ওত পেতে ছিল বিএসএফ। অভিযুক্তরা ফেরার সময় তাদের আটক করার চেষ্টা চলে। পাল্টা বিএসএফের সঙ্গে সংঘর্ষে জড়ায় পাচারকারীরা। এই পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরা পাম্প অ্যাকশন গান থেকে গুলি চালায়। গুলিতে মৃত্যু হয় মুছালিম মিয়া (২০) নামে এক যুবকের।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/08/গাজীপুরে-মাদক-ও-নগদ-টাকাস/

অভিযুক্তের বাড়ি বাংলাদেশের ধজনগর বাতান বাড়ী এলাকায়। গুরুতর আহত অবস্থায় নবীর হোসেন (৪৫) নামে অপর এক ব্যক্তিকে বিএসএফ অ্যাম্বুলেন্সে করে প্রথমে মধুপুর হাসপাতাল ও পরে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। নবীরের বাড়ি বাংলাদেশের মধুপুর মাণিক্যমোড়া এলাকায়। এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ইউসুফ আলি নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/মাগুরায়-শালিখায়-৫-বছরে/

পাশাপাশি আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন। অন্যান্য আহতদের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর শনিবার (৯ মে) ভারত ও বাংলাদেশের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে একটি ফ্ল্যাগ মিটিং হয়।

নিউজটি শেয়ার করুন

ত্রিপুরায় বিএসএফের গুলিতে মৃত ৩ বাংলাদেশি, আহত অন্তত ২৩

আপডেট সময় : ১১:০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬