মহারাষ্ট্রে মন্দিরের দেয়াল ধসে ৬ জন নিহত
- আপডেট সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার জেরে একটি মন্দিরের দেয়াল ও টিনের ছাউনি ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/ফের-ছত্তিশগড়ে-তরমুজ-আতং/
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনার সময় মন্দির প্রাঙ্গণে ৩৫০ জন ভক্ত ও দর্শণার্থী উপস্থিত ছিলেন। হঠাৎ ভারীবৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে অনেকেই নিরাপত্তার জন্য মন্দির চত্বরে থাকা সীমানা দেয়ালের পাশের টিন শেডের নিচে আশ্রয় নেন। এক পর্যায়ে দেওয়ালের একটি অংশ এবং টিনের ছাউনি ভেঙে পড়ে তাদের ওপর।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/প্রায়-এক-দশক-পর-চীন-সফরে-ট/
সাঙ্গলি জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট তুষার দোশি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
























