আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১
- আপডেট সময় : ১২:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের অভিযানে এ উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/ঈদকে-ঘিরে-চুয়াডাঙ্গায়/
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ হুমায়ুন করিব (২৬)-এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/মৌলভীবাজারে-বিপুল-পরিমাণ/
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রয়, সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার সঙ্গে আরও অন্তত চারজন সহযোগী জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়েও অনুসন্ধান চলছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-১৯, তারিখ ১৩/০৫/২০২৬ খ্রিস্টাব্দ রুজু করা হয়েছে। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক)/৪০/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/শরীয়তপুরে-ভেজাল-ও-অনিরা/
স্থানীয় সচেতন মহল বলছে, সীমান্তবর্তী অঞ্চলে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকেও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



















