ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চুয়াডাঙ্গায় মহিলা আইনজীবী সংঘের মিলনমেলা প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

সমৃদ্ধির পথে একসাথে চলার আহ্বান, আলমডাঙ্গায় মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর নির্বাচনী লিফলেট উন্মোচন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গা:
  • আপডেট সময় : ১০:৪৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সমৃদ্ধির পথে চলো একসাথে” এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর নির্বাচনী লিফলেট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বাদ এশা আলমডাঙ্গায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আলমডাঙ্গা পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে হলে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। তারা শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুকে একজন সমাজসেবামূলক ও জনসম্পৃক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/রিয়াদ-সিলেট-সরাসরি-ফ্লা/

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর আমীর মাহের আলী, আলমডাঙ্গা উপজেলা ইউনিট সদস্য আবদুল কুদ্দুস, খাসকররা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক এবং বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, কোষাধ্যক্ষ হাসিবুল হোসেন, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন,  https://www.dailyamaderpatrika.com/2026/05/11/কুলাউড়ার-পাবলিক-লাইব্রে/

লিফলেট উন্মোচন শেষে শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু বলেন, “আলমডাঙ্গা পৌরবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী পৌরসভা গঠনে কাজ করতে চাই। নাগরিক সেবা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, তরুণদের কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষাই হবে আমার অগ্রাধিকার।”অনুষ্ঠানটি আয়োজন করে “নূর মোহাম্মদ টিপু সমর্থক গোষ্ঠী, আলমডাঙ্গা পৌরসভা”। অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

সমৃদ্ধির পথে একসাথে চলার আহ্বান, আলমডাঙ্গায় মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর নির্বাচনী লিফলেট উন্মোচন

আপডেট সময় : ১০:৪৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬