হরমুজ প্রণালি পার হলো তিন তেলবাহী ট্যাংকার, বন্ধ ছিল ট্র্যাকিং সিগন্যাল
- আপডেট সময় : ০১:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালি পার হয়েছে তিনটি বড় তেলবাহী ট্যাংকার। তবে প্রণালি অতিক্রমের সময় জাহাজগুলোর ট্র্যাকিং সিগন্যাল বা অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ ছিল। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান Kpler ও LSEG–এর তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে Reuters। প্রতিবেদনে বলা হয়, রোববার খুব বড় আকারের দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) হরমুজ প্রণালি অতিক্রম করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/উতরপ্রদেশের-যমুনায়-নৌকা/
জাহাজ দুটির নাম Agios Fanourios One ও Chiara M। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল করে ইরাকি অপরিশোধিত তেল ছিল। এর মধ্যে অ্যাগিওস ফ্যানোরিওস ওয়ান ভিয়েতনাম–এর উদ্দেশে যাত্রা করছিল। জানা গেছে, জাহাজটি এর আগে অন্তত দুইবার হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেও সফল হয়নি।
গত ১৭ এপ্রিল জাহাজটি ইরাক থেকে বসরা মিডিয়াম ক্রুড তেল সংগ্রহ করে। অন্যদিকে কিয়ারা এম কোথায় যাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/09/বিশ্বকাপ-ও-৪৫-ডিগ্রি-গরমে/
Al Jazeera জানায়, এ ছাড়া Basra Energy নামে আরও একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। কেপলারের তথ্য অনুযায়ী, জাহাজটি গত ১ মে Abu Dhabi National Oil Company–এর জিরকু টার্মিনাল থেকে প্রায় ২০ লাখ ব্যারেল আপার জাকুম ক্রুড তেল নেয়। পরে বুধবার এটি হরমুজ প্রণালি পার হয়।


























