রায়গঞ্জে স্কুলের সেফটি ট্যাংকির ঢাকনা খুলে মরা মুরগী ফেলায় দূর্গন্ধে বিঘ্নিত ক্লাস
- আপডেট সময় : ০১:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংকির ঢাকনা খুলে মরা মুরগী ফেলায় দূর্গন্ধে বিঘ্নিত হচ্ছে ক্লাস।
মঙ্গলবার সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, অত্র স্কুলের দক্ষিণ পশ্চিম পাশের টয়লেটের সেফটি ট্যাংকির ঢাকনা ভেঙ্গে মরা মুরগী ফেলায় দূর্গন্ধ ছড়াচ্ছে। এ বিষয়ে প্রধান শিক্ষক মোছাঃ সেহেলী খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এমতবস্থায় বাতাসে দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় কোমলমতি শিশুদের বিঘ্নিত হচ্ছে ক্লাসের।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/জীবননগরে-পাখিভ্যানের-ধাক/
শিক্ষার্থীরা জানান,শ্রেণীকক্ষে পরীক্ষা দিতে দরজা জানালা বন্ধ করে নাকে রুমাল দিয়ে থাকলেও দূগন্ধে বমি ও মাথা ঘুরায়। স্কুলের আশে পাশে ৬ থেকে ৭ টি মুরগির খামার আছে। অভিভাবক আখি খাতুন,সিদ্দিক প্রামাণিক জানান, সন্তানরা ক্লাসে যেতে চায় না। প্রধান শিক্ষক সেহেলী খাতুন বলেন, থানা লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়েছে,মরা মুরগির দূর্গন্ধের কারণে প্রতিষ্ঠানে অবস্থান করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/রাঙ্গাবালীতে-৫১-পিস-ইয়া/
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান বলেন, প্রশাসনিক ভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে পরবর্তীতে কেউ কোমলমতি শিশুদের পড়াশোনার পরিবেশ নষ্ট করতে পারবে না। এ বিষয়ে রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই শাহীন আলম মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





















