চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ
- আপডেট সময় : ০২:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে চুয়াডাঙ্গা জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দর্শনা থানার নেহালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের কৃতি সন্তান ইকরামুল হক সোহাগ। তিনি নেহালপুর গ্রামের সামসুল হকের ছেলে।
সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্বাস সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দীন ইকবালের নির্দেশনায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শহিদ বিশ্বাস এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ ডালিম ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহান মিয়াকে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/মাঠের-দুরন্ত-অপু-থেকে-রহস/
এছাড়াও কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জেলার তরুণ, মেধাবী ও সক্রিয় নেতৃবৃন্দ স্থান পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সজল মিয়া, বাবুল আজগর ও হুমায়ুন কবির। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল হামিদ ও আমানুর বিশ্বাস। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আহসান হাবিব। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন আব্দুর রহিম মুন্না, জুলফিকার আলী ও রোকনুজ্জামান রোকন।
নবনির্বাচিত অর্থ সম্পাদক ইকরামুল হক সোহাগকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/আলমডাঙ্গায়-মাইক্রোবাসে/
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, জনসম্পৃক্ত কার্যক্রম বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নেতাকর্মীদের বিশ্বাস, নতুন এ কমিটির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় জিয়া মঞ্চের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।



















