ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক
- আপডেট সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/তৃণমূলকে-সক্রিয়-করতে-মা/
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা, রাজনৈতিক সংস্কার এবং গণভোট বাস্তবায়নের বিষয় উঠে আসে আলোচনায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/এনসিপি-নেতা-সারজিস-আলমকে/
এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
























