পানির সংকট নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
রাজধানীর ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট নিরসনে ভুক্তভোগী জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাত ৮টার দিকে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/বিজেপির-জয়ে-বিএনপি-নেতা/
সভায় এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। গোসল, রান্না এমনকি দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ভুক্তভোগীদের দাবি, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন, স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করতে পারে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/মোহাম্মদপুরে-৯-হত্যা-মাম/
ডা. শফিকুর রহমান এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ইতোমধ্যে ওয়াসার এমডির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করলে প্রধানমন্ত্রীও সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশ্বাস দিয়েছেন। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারাও উপস্থিত ছিলেন।
























