ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

এনসিপি
  • আপডেট সময় : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি— এনসিপি।রবিবার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকায় রয়েছেন ৫০ জন উপজেলা চেয়ারম্যান এবং ৫০ জন পৌর মেয়র প্রার্থী। বিভাগভিত্তিক বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/বিজেপির-জয়ে-বিএনপি-নেতা/

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন মাসুদ পারভেজ। দিনাজপুরের ফুলবাড়িতে চেয়ারম্যান পদে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান এবং ফুলবাড়ি পৌরসভায় মেয়র পদে শিহাব হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/মোহাম্মদপুরে-৯-হত্যা-মাম/

এছাড়া নীলফামারীর জলঢাকায় আবু সাইদ লিয়ন, রংপুর সদরে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধার সাদুল্লাপুরে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চট্টগ্রাম বিভাগেও একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়ায় মোহাম্মদ হুসাইন এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমিনুল হককে দলীয় প্রার্থী করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/পানির-সংকট-নিরসনে-এলাকাব/

এছাড়া চাঁদপুর সদর উপজেলায় রশিদ, মতলব উত্তরে ইদ্রিস এবং হোমনা পৌরসভায় মেয়র পদে রাজু সরকার এনসিপির মনোনয়ন পেয়েছেন। দলটির নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬