মোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু
- আপডেট সময় : ০৩:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তপস ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ জুন সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্যের দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/চিন্ময়-কৃষ্ণ-দাসকে-জামি/
আদালতে উপস্থিত চার আসামিকে অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান। মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা। অন্যদিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ একাধিক সাবেক পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/তুরস্ক-সফরে-যুব-ও-ক্রীড়া/
প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর পরিকল্পিতভাবে গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।
























