শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
খালেদের ৫ উইকেট শিকারের ম্যাচে প্রথম বিভাগ নিশ্চিত হলো কেন্টের
/ ৫২ বার
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

বাংলাদেশি পেসার খালেদ আহমেদের ৫ উইকেট শিকারের ম্যাচে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২-তে নিজেদের ১৪তম ও শেষ ম্যাচে কেন্ট ৮ উইকেটে হারিয়েছে গ্লস্টারশায়ারকে। এ ম্যাচের প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন খালেদ।

১৪তম রাউন্ডে নর্দাম্পটনশায়ারের হারে এবং নিজেদের জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উঠল কেন্ট। ১৪ ম্যাচে ২১১ পয়েন্ট নিয়ে ডিভিশন টু’র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়ায় দুই বছর পর প্রথম বিভাগে ফিরল কেন্ট।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নেওয়ার দৌড়ে ছিল নর্দাম্পটনশায়ার। কিন্তু ১৪তম রাউন্ডে মিডলসেক্সের কাছে ৭ উইকেটে হেরে তৃতীয় স্থানে থাকায় প্রথম বিভাগে খেলা হলো না নর্দাম্পটনশায়ারের। কেন্টের সাথে প্রথম বিভাগ নিশ্চিত করেছে ডারহাম।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৯ রানে অলআউট হয় গ্লস্টারশায়ার। খালেদ ১১ ওভারে ৩৭ রানে ৩ এবং ম্যাট মিলনেস ৫৫ রানে ৪ উইকেট নেন।

জবাবে ওপেনার বেন কম্পটনের ১২৬ রানের সুবাদে ৩৫৩ রানে সংগ্রহ করে কেন্ট। প্রথম ইনিংস থেকে ১২৪ রানের লিড পায় কেন্ট।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৪১ রানে গুটিয়ে যায় গ্লস্টারশায়ার। এতে কেন্টকে ১১৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গ্লস্টারশায়ার।

দ্বিতীয় ইনিংসে বল হাতে খালেদ ২১ ওভারে ৬৭ রানে ২ উইকেট নেন। এবার ৩৩ রানে ৫ উইকেট শিকার করেন মিলনেস।

জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় কেন্ট। দলের হয়ে স্যাম নর্থেস্ট ৪৯ ও জ্যাক ক্রলি ৪৪ রান করেন।

এর আগে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলেছেন খালেদ। ডার্বিশায়ারের বিপক্ষে ৩ এবং ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ৩ উইকেট নেন তিনি।

এছাড়াও কেন্টের হয়ে খেলেছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ৪ ম্যাচে ২৬ উইকেট শিকার করেন হাসান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ