শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম
/ ৬০ বার
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শনিবারের পর সোমবার দেশের বাজারে সোনার দাম আবার কমানো হয়েছে। সোমবার সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। যদিও মূল বিষয় হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া। একই সঙ্গে সোমবার রুপার দাম কমানো হয়েছে।

দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা; ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

সোমবার মূল্যহ্রাসের আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা; ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা; সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। দুই দিন পর আজ আবার দাম কমানো হলো। ফলে দুই দফায় ভালো মানের প্রতি ভরি সোনার গয়নার দাম কমল ৩ হাজার ৮৪৯ টাকা।

সোনার পাশাপাশি সোমবার রুপার দামও কমেছে। প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ৫২৪ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৪ হাজার ৪৯০ টাকা।

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বেড়ে যায়। সব মিলিয়ে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে সোনার বাজার।

বিশ্ববাজারের পরিস্থিতি

সোমবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৮৭ ডলার কমেছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, সোমবারসোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১৯১ ডলার। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দামে বেশ ওঠানামা লক্ষ করা গেছে। সামগ্রিকভাবে গত ৩০ দিনে সোনার দাম ১৫২ ডলার কমেছে।

সাধারণত অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বেড়ে যায়, কিন্তু এবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম উল্টো কমেছে। গত ছয় মাসে বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় ২৫০ ডলার। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলারে উঠেছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ