শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কেন গরিব ছেলেদের প্রতি ভালো লাগা ছিল প্রভার?
/ ৩১ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

ছোট পর্দার পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ, শৈশব এবং বেড়ে ওঠার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানেই জানিয়েছেন, একসময় তাঁর পছন্দ ছিল গরিব ছেলে।

নিজের সেই সময়ের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা জানান, অভাব কিংবা কষ্টের জীবনের গল্প শুনলে তাঁর ভালো লাগত। পরিবারের সদস্যদের সংগ্রামের অভিজ্ঞতার সঙ্গেও তাঁর এই অনুভূতির সম্পর্ক ছিল বলে জানান অভিনেত্রী। নিজের শৈশবের কথা বলতে গিয়ে প্রভা বলেন, ছোটবেলায় তিনি বেশ সরল স্বভাবের ছিলেন। অনেক জায়গায় ঠিকভাবে কথা বলতে পারতেন না। এমনকি কথা বলার সময় আমতা আমতা করতেন।

পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়স্বজন ও বন্ধুদের পরিবারের অতিরিক্ত আদরও তাঁর পরিণত হতে সময় লাগার অন্যতম কারণ ছিল বলে জানান তিনি। তবে অভিনয়ে আসার পর ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আসে। স্পষ্টভাবে কথা বলতে শেখেন এবং ব্যক্তিত্বেও পরিবর্তন আসে তাঁর। অভিনয়ে বর্তমানে কিছুটা অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা।

এরই মধ্যে দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বড় একটি অংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। নতুন এই দুই সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় নিয়মিত দেখা যাওয়ার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ