শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর: প্রস্তাবে অনড় সরকার
/ ২৯ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দলসহ সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন গণমাধ্যমের প্রতিনিধি ও টকশো ব্যক্তিত্বরা। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কাঠামো ও গঠনপ্রক্রিয়া, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে লিখিত ও সুস্পষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় সংসদে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির চতুর্থ বৈঠকে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও টকশো ব্যক্তিত্বদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অংশীজনদের মতামত নিয়ে দীর্ঘমেয়াদে কার্যকর ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য একটি সংবিধান সংশোধনী প্রতিবেদন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশেষ কমিটি। কীভাবে সরকার গঠিত হবে, কারা এতে থাকবেন এবং সদস্য নির্বাচনের প্রক্রিয়া কী হবে—এসব বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানানো হয়েছে। আলোচনায় এসেছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ও। বাংলাদেশের একক রাষ্ট্রব্যবস্থায় উচ্চকক্ষের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ব্যয় এবং কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন গণমাধ্যম প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর থাকার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ প্রস্তাবকে কেউ কেউ অগণতান্ত্রিক বললেও সরকার আপাতত অবস্থান পরিবর্তন করেনি। দীর্ঘদিন একজন ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি ঠেকাতেই এই প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিরোধী দল আলোচনায় এলে জুলাই জাতীয় সনদের বিভিন্ন প্রস্তাব ও ভিন্নমত নিয়ে সমঝোতার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

টকশো ব্যক্তিত্ব ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠনপ্রক্রিয়া স্পষ্ট করা জরুরি। একই সঙ্গে সংবিধান এমনভাবে সংশোধনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাতে অল্প সময়ের ব্যবধানে আবারও সংশোধনের প্রয়োজন না হয়।

বিশেষ কমিটি জানিয়েছে, বৈঠকের বাইরে থাকা লিখিত প্রস্তাবও গ্রহণ করা হবে। বিভিন্ন পর্যায়ের মতামত পর্যালোচনা শেষে প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। এরপর সংবিধান সংশোধনের বিল উত্থাপনের কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ