শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি
/ ২৮ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ অপরাহ্ন

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরি। মঙ্গলবার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি—পিএএম সবচেয়ে বেশি আসন পাওয়ার পর এই নিয়োগ দেওয়া হলো।

৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে পিএএম পেয়েছে ৯৭টি আসন। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দলটিকে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করতে হবে। ৫০ বছর বয়সী আল মানসুরি এর আগে মরক্কোর আবাসনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে প্রথম নারী হিসেবে মারাকেশের মেয়র নির্বাচিত হন তিনি। ২০২১ সালে আবারও মেয়র নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পর আল মানসুরি এটিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে দেশের জনগণ, বিশেষ করে তরুণদের প্রত্যাশা পূরণে বাস্তবসম্মত ও কার্যকর কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

নতুন সরকারের সামনে রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং তরুণদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমানো এর মধ্যে অন্যতম। নির্বাচনী প্রচারে পিএএম পাঁচ বছরের মেয়াদে গড়ে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ২ শতাংশ মূল্যস্ফীতি এবং অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে নির্বাচনে পিএএমের পর ৬৬টি আসন নিয়ে দ্বিতীয় হয়েছে ন্যাশনাল র‌্যালি অব ইন্ডিপেন্ডেন্টস। ৬৫টি আসন পেয়েছে ইস্তিকলাল পার্টি। আর ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পেয়েছে ৫৪টি আসন। তবে ভোটার উপস্থিতি ছিল গত দুই দশকের মধ্যে অন্যতম কম। নতুন সরকারকে তাই জোট গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতার মধ্যে সমন্বয় করে এগোতে হবে।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
30 September 2026

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika