শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১
/ ৪৩ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভয়াবহ অগ্নিকান্ড ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোরের তৈল শোধনাগারে। বুধবার ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্টোকেমিক্যালস লিমিটেড এর এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।

কি কারণে এই আগুন লাগে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আধিকারিকরা। তবে, বিস্ফোরণ থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছেন তাঁরা। ওই অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

প্রশাসন সূত্রে খবর, বুধবার দুপুরে আগুন লাগে জোকাটে কাছে অবস্থিত ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এ। এমআরপিএল এর প্রধান জেনারেল ম্যানেজার রুডলফ ভি নোরোনহা জানিয়েছেন, দুপুরে দিকে ” কোকার হাইড্রোটিটার ইউনিট” এ উচ্চ চাপে চালিত একটি ” কোল্ড সেপারেটর” ফেটে গিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করা হয় ক্ষতিগ্রস্ত ইউনিটটির এলাকা বা ব্যাটারি লিমিট।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমআরপিএল এর অগ্নিনির্বাপক দলগুলিকে মোতায়েন করা হয়। আগুন নিয়ন্ত্রণ করতে ম্যাঙ্গালোর ছাড়াও আশেপাশের এলাকা থেকে ও নিয়ে আসা হয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক চুক্তি ভিত্তিক কর্মীর। মৃতের নাম মণীশ কারকেরা (৩০)। তিনি দক্ষিণ কন্নড়ের মুলকি এলাকার বাসিন্দা। বিস্ফোরণের পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে দুর্ঘটনাস্থল থেকে তাঁর সম্পূর্ণ পুড়ে ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন ম্যাঙ্গালোর শহরের পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। তাঁদের মধ্যে রাজেশ ব্যাপটিস্ট নামে একজনের অবস্থা আশংকাজনক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ