মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দুই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন সুখবর। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমা ‘সাঁকোটা দুলছে’ জায়গা করে নিয়েছে পোল্যান্ড ও মিশরের দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। একই সঙ্গে পোল্যান্ডের উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি।

‘সাঁকোটা দুলছে’ সিনেমাটির ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসরত তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সাদাকালো এই চলচ্চিত্র। কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো এবং নানা সামাজিক বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বেঁচে থাকার পথ খোঁজেন সিনেমার নারী চরিত্রগুলো।

অভিনেতা ও প্রযোজক মনোজ প্রামাণিকের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মগাদোর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এর দৃশ্য বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, স্থির ও দীর্ঘ শট এবং গ্রামীণ জীবনের প্রতি নিবিড় পর্যবেক্ষণ চলচ্চিত্রটির স্বতন্ত্র দৃশ্যভাষা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর আগে গত জুনে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতেছিল ‘সাঁকোটা দুলছে’। এবার পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। আগামী ৭ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সেখানে সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ এবং সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনীত হয়েছেন সামিউল করিম সুপ্তক।

অন্যদিকে, মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। সেখানে ‘শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম’ এবং ‘ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড—স্পেশাল জুরি প্রাইজ’-এর জন্য প্রতিযোগিতা করবে বাংলাদেশের এই চলচ্চিত্র। উৎসবটি চলবে ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ আরও অনেকে।

আন্তর্জাতিক উৎসবে ধারাবাহিক এই অংশগ্রহণ ও মনোনয়ন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এখন নির্মাতা ও কলাকুশলীদের পাশাপাশি সিনেমাপ্রেমীদেরও নজর পুরস্কারের চূড়ান্ত ফলাফলের দিকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ