মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ফারদিনকে নিয়ে ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিলেন ওমর সানী
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

চিত্রনায়িকা প্রিয়দর্শনী মৌসুমী ও তাঁর পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। এসব প্রচারণা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের—বিএফডিসির মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওমর সানী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে তাঁর মাকে বাসা থেকে বের করে দিয়েছেন। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।
তিনি জানান, তাঁর ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং স্ত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও উল্লেখ করেন এই অভিনেতা।

ওমর সানীর অভিযোগ, তাঁকে, তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে কিছু ব্যক্তি ও পেজ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। পরিবারের ব্যক্তিগত বিষয়কে আলোচনার উপকরণ বানিয়ে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এ ধরনের প্রচারণা বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, তাঁদের পরিবারকে নিয়ে এসব প্রচারণা চালিয়ে কী লাভ হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। বিষয়টি নিয়ে তাঁর ছেলে ফারদিনও উদ্বিগ্ন। এ বিষয়ে ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন ফারদিন।

স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, স্বামী-স্ত্রী আলাদা দেশে অবস্থান করতেই পারেন। শুধু ভিন্ন দেশে থাকাকে কেন্দ্র করে তাঁদের সম্পর্ক কিংবা পারিবারিক পরিস্থিতি নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

চলচ্চিত্রশিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রচারণার পাশাপাশি নারী শিল্পীদের অসম্মান করার প্রবণতা নিয়েও সমালোচনা করেন তিনি।

ওমর সানীর বক্তব্য, পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতেই তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট সরানো না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন এই অভিনেতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ