সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
নারী আসন-২৩ নিয়ে আজ বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন ৬৮ জন। আজ সোমবার দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই আসনে মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন চারজন। তাঁরা হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান, সিলেট-৬ আসনের বিএনপির সাবেক নেতা মরহুম সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দ আবিদা হোসেন, ঢাকা মহানগর বিএনপি নেতা সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুর স্ত্রী সৈয়দ সাবরিনা সিদ্দিকী এবং বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার পর সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। একই দিন আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এরপর শূন্য আসনে দলীয় মনোনয়ন পেতে বিএনপির আগ্রহী প্রার্থীরা গত শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরদিন শনিবার তাঁরা ফরম জমা দেন। সব মিলিয়ে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।

বিএনপির এক নেতা জানিয়েছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী পার্লামেন্টারি বোর্ডের সভায় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৩৬টি পেয়েছে বিএনপি। এর মধ্যে শূন্য হওয়া ২৩ নম্বর আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এখন পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা।

আজকের বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে কাকে বেছে নেওয়া হয়, তা জানতে দলের আনুষ্ঠানিক ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ