সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হতে যাচ্ছেন এলিজা জামান
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।

মঙ্গলবার ২৭ অক্টোবর রাজধানীর নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এ সময়সীমা শেষ হলে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন।

গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে সংসদ সদস্য হতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসনে সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোট যতটি আসন পায়, তার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছিল। এর মধ্যে একটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের পর শূন্য হওয়া আসনে এলিজা জামান নির্বাচিত হলে সংসদে বিএনপির সংরক্ষিত নারী সদস্যের প্রতিনিধিত্ব পুনরায় পূর্ণ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ