মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির, জীবননগর, চুয়াডাঙ্গা ষ্টাফ রিপোর্টার :

চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন (৬৪) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

কারাগারের জেলার শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন আনোয়ার। গত ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে অবস্থার অবনতি হলে রাত ১১টা ৫ মিনিটে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুসনদে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্‌যন্ত্রের সমস্যার কথা উল্লেখ রয়েছে। তিনি ডায়াবেটিস, হাঁপানি ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বিএনপির প্রবীণ নেতা ছিলেন।

মারামারির মামলায় দণ্ডবিধির ৩২৪ ধারায় তাঁর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের কারাদণ্ডের বিধান ছিল। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ