মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় লোকমান ক্লিনিকের মালিকের এক বছরের কারাদণ্ড
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বন্ধ ঘোষিত লোকমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অস্ত্রোপচার এবং সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকের মালিক মোঃ লুৎফর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার আদালত পরিচালনা করেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ সাঈদ।

উল্লেখ্য, সিজারের পর সোনিয়া নামে এক প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়ায় নেওয়া হয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর মাত্র দুই দিন আগে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিকে জরিমানা করে অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় ক্লিনিকটির চিকিৎসাসেবা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ