মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিণতি ভয়াবহ: ডা. শফিকুর রহমান
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ন

দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, গণভোটের রায় অস্বীকার করা এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণতি ভয়াবহ হতে পারে। এ পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জনে জামায়াতের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসায় জামায়াতের গাজীপুর মহানগরীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

শফিকুর রহমান অভিযোগ করেন, বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি এবং দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের সর্বশক্তি দিয়ে কাজ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন বিএনপির পছন্দের ব্যক্তিদের বসানো হচ্ছে। এতে দেশে কার্যত দুই ধরনের সরকারব্যবস্থা চলছে—একটি জনগণের ভোটের ভিত্তিতে, অন্যটি বিএনপির পছন্দের ব্যক্তিদের মাধ্যমে। একই সঙ্গে স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও করপোরেশনে লুটপাটের রাজত্ব কায়েমের অভিযোগ করেন তিনি।

এদিকে, সন্ত্রাসী হামলায় আহত বরগুনার জামায়াত নেতা শামীম আহসানকে দেখতে শুক্রবার রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান শফিকুর রহমান। সেখানে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছেন। বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনার তালিকা তাঁদের কাছে রয়েছে বলেও জানান।

শফিকুর রহমান বলেন, ঘটনার পরপরই তিনি চিফ হুইপকে ফোন করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। দেশে সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এর আগে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ মাসব্যাপী আয়োজিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন জামায়াত আমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ওমরাহ পালনের সুযোগ, ল্যাপটপ, সাইকেল ও অর্ধকোটি টাকা নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ