ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার ছাতকে এক রাতেই ১৫শ মোরগ, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকার বেশি  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

কাবার পথে হজ্জ কাফেলা: প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠানে ধর্মীয় আবহ

বশিরুল আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো “কাবার পথে হজ্জ কাফেলা প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান-২০২৬”।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) পাল্লা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে হজ্জযাত্রীদের করণীয়-বর্জনীয়, আনুষ্ঠানিকতা ও ধর্মীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি তার বক্তব্যে বলেন, হজ্জ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এ ইবাদত যথাযথভাবে পালনের জন্য পূর্ব প্রস্তুতি ও সঠিক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। তিনি হজ্জযাত্রীদের ধৈর্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে পবিত্র সফর সম্পন্ন করার আহ্বান জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/চুয়াডাঙ্গায়-ডেল্টা-লাই/

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আঃ কাদের (মোয়াল্লেম)। তিনি হজ্জের বিভিন্ন ধাপ, ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার আলোকে সম্ভাব্য সমস্যার সমাধান নিয়েও দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হজ্জযাত্রীদের সফল ও নিরাপদ হজ্জ পালনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/চুয়াডাঙ্গা-সদর-হাসপাতা-2/

এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হজ্জযাত্রী ও তাদের স্বজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ধর্মীয় আবহ ও আন্তরিকতায় ভরপুর ছিল, যা হজ্জযাত্রীদের মনে গভীর প্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।

নিউজটি শেয়ার করুন

কাবার পথে হজ্জ কাফেলা: প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠানে ধর্মীয় আবহ

আপডেট সময় : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬