গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৪:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ পিস ট্রাপেন্ডা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/আলমডাঙ্গা-উপজেলা-স্বাস্থ/
গ্রেফতারকৃতরা হলো— ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঝুলাইপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে বাবুল মিয়া (৩৫), চন্দ্রা মোল্লাপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে আশরাফুল (২৫) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কামাল হোসেনের ছেলে জুয়েল মিয়া (২৮)।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/08/ছাতকে-এক-রাতেই-১৫শ-মোরগ-ক্/
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে দুজন এবং মৌচাক এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান সব সময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




















