ফেনীতে মা দিবসে মাদকাসক্ত সন্তানের হাতেই মা খুন
- আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন, আর বাবা ও বোন গুরুতর আহত। রোববার (১০ মে) রাত ৮ টায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/চুয়াডাঙ্গায়-নতুন-কুঁড/
নিহতের নাম লাকি আক্তার (৫৫)আহতরা হলো নিহতের স্বামী মোস্তফা ভূঁইয়া (৬৫) ও মেয়ে মিথিলা ভূঁইয়া (১৮)তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় জগড়া করতেন ছেলে রাফি। ঘটনা রাতে ঘরের ভেতর থাকা অবস্থায় মায়ের উপর ছুরি নিয়ে হামলা চালায় রাফি মাকে বাঁচাতে এগিয়ে এলে বোন মিথিলাকেও ছুরিকাঘাত করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয/
তার বাবা এগিয়ে আসলে তার উপর ও হামলা করে রাফি। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তিনজনকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান মা লাকি আক্তার। গুরুতর আহত মোস্তফা ভূঁইয়া ও মিথিলাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।
পরে চট্রগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনা পর এলাকাবাসীর সহয়তায় অভিযুক্ত রাফিকে আটক করে পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/হজযাত্রীদের-সম্মানে-মক্ক/
হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিও উদ্বার করা হয়ছে। দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফয়জুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















