ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

বাজারে কারসাজি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর আগারগাঁওয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বাজার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/দেশের-বাজারে-আবারও-বাড়ল/

বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির ঈদকে সামনে রেখে এবার টিসিবির মাধ্যমে খাদ্যপণ্যের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত বছর যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। তিনি বলেন, ভবিষ্যতে বিশেষ মৌসুম ও উৎসবকে কেন্দ্র করে টিসিবির ট্রাকসেল কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য বিতরণ কার্যক্রমও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, টিসিবির এক কোটি উপকারভোগীর তালিকা পর্যালোচনায় প্রায় ৫৯ লাখ নাম ভুয়া বা প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত হয়েছে। এরপর নতুন ও স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন শুরু করা হয়। বর্তমানে এই সংখ্যা প্রায় ৮০ লাখে পৌঁছেছে এবং আরও ২০ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/পুনঃতফসিল-নীতিতে-কমেছে-খ/

তিনি বলেন, টিসিবির ডিলার নিয়োগেও স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা হবে। মন্ত্রী আরও বলেন, দেশে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বাজারে কারসাজি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঘোষণা

আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬